Posts

Case

 





Case এর সংজ্ঞা :

---------------

 কোন Sentence এ Verb এর সাথে সেই Sentence এ ব্যবহৃত Noun বা Pronoun এর যে সম্পর্ক থাকে তাকে Case বা কারক বলে ।

 যেমন :

Noman caught a bird - নোমান একটি পাখি ধরিয়াছিল ।

She has a doll - তাহার একটি পুতুল আছে ।

Rony did the work - রনি কাজটি করিয়াছিল ।

Fateha reads Arabic - ফাতেহা আরবী পড়ে ।


উপরের Sentence গুলোর প্রথমটিতে caught verb এর সহিত Noman এবং bird এর, দ্বিতীয় sentence এ has verb এর সহিত she এবং doll এর, তৃতীয় sentence এ did verb এর সহিত Rony এবং the work এর এবং চতুর্থ sentence এ read verb এর সহিত Fateha এবং Arabic এর সম্পর্ক রয়েছে । এই সম্পর্ককেই Case বলে ।


Case এর প্রকারভেদ : Case চার প্রকার ।

যথা :-

1.Nominative Case ( কর্তৃকারক ) 

2.Objective Case ( কর্মকারক )

3.Possessive Case ( সম্বন্ধ পদ )

4.Vocative Case ( সম্বোধন পদ )



Nominative Case ( কর্তৃকারক ) :

----------------------------

 যে Noun বা Pronoun , Sentence এর Verb এর কার্য সম্পাদন করে তাকে Nominative Case বলে ।

যেমন :

Fateha reads Arabic - ফাতেহা আরবী পড়ে ।

They play football - তাহারা ফুটবল খেলে ।

Rony goes to school - রনি স্কুলে যায় ।

Ritu drinks milk - রিতু দুধ পান করে ।


Objective Case ( কর্মকারক ) :

----------------------------

 যদি কোন Noun বা Pronoun কোন transitive Verb অথবা Preposition এর Object হয় তখন তাকে Objective Case বলে ।

যেমন :

Fateha reads Arabic - ফাতেহা আরবী পড়ে ।

They play football - তাহারা ফুটবল খেলে ।

Ritu drinks milk - রিতু দুধ পান করে ।

I know him - আমি তাহাকে চিনি ।                       

 

Possessive Case ( সম্বন্ধ পদ ) : 

----------------------------

Sentence এ অবস্থিত কোন Noun বা Pronoun এর সাথে অন্য কোন Noun বা Pronoun এর যে সম্বন্ধ বা অধিকার প্রকাশ করে তাকে Possessive Case বলে ।

যেমন :

Tania's pen is red - তানিয়ার কলমটি লাল ।

This is Rony's bag - এই হয় রনির ব্যাগ ।

Rina's book is new - রিনার বইটি নতুন ।

Tina's sharee is nice - তিনার শাড়ীটি সুন্দর ।


Vocative Case ( সম্বোধন পদ ) :

----------------------------

 যে Noun কে সম্বোধন করে কিছু বলা হয় তাকে Vocative Case বলে ।

যেমন :

Hello ! How are you ? - এই যে ! কেমন আছ ?

Hey Tanim ! What are you doing ? - এই তিনা ! কি করিতেছ ?

Lina Come here - লিনা এখানে এসো ।

Ladies and gentlemen, the meeting is over - ভদ্র মহিলা এবং মহোদয়গন, সভা শেষ হয়েছে । 

Post a Comment