Posts

Wh-Question


 Wh-Question কাকে বলে?


উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর Answer কখনোই ‘হ্যাঁ’ অথবা ‘না’ হয় না, তাকে Wh-Question বলে।

Examples:

1. What is your name?

2. How are you? ইত্যাদি।


 লক্ষ্য করোঃ

Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, , will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে।

আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।  


Tense না জানলে তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়।

লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, who, which, where, when, why, whose, whom, how থেকে কোনটা দিয়ে Wh-question করতে হবে।



কোনো Statement এ Underlined Word এর উপর ভিত্তি করে Wh- question তৈরির সহজ পদ্ধতিসমূহঃ


Rule:1

-------- 

Sentence এর শুরুতে কোনো ব্যক্তির নাম / কে / কারা বুঝায় এমন শব্দের নিচে দাগ (Underlined) থাকলে Who দ্বারা Wh- Question তৈরি করতে হয়।

Examples:

Jessica is from United Kingdom. ( কে )

Ans: Wh-question: Who is from United Kingdom?

 এ ক্ষেত্রে নিচে দাগ দেওয়া শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লে তা হবে ‘is from United Kingdom. এর পর -‘কে’দ্বারা প্রশ্ন করলে প্রশ্নটি হবে- ‘কে United Kingdom হতে এসেছে?’ ‘কে’ এর English হলো Who , তাই Who দিয়ে Wh- Question তৈরি করা হয়েছে।

নিচে দাগ দেওয়া শব্দটি Wh-question এ কখনোই লিখতে হয় না।

সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, who, which, where, when, why, whose, whom, how থেকে কোনটা দিয়ে Wh-question করতে হবে।

Tamal and Andy are going to the Book Fair. (কারা)    

Ans: Wh-question: Who are going to the Book Fair?



Rule: 2

----------

কাকে /কার সাথে বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে Whom দ্বারা Wh-Question তৈরি করতে হয়।

Examples: Tamal can meet Andy in an hour. (কার সাথে)     

Ans:Wh-question: Whom can Tamal meet in an hour?

Rina will help Maria. (কাকে)

Ans:Wh- Question: Whom will Rina help?



Rule:3

---------

কার /কাদের অর্থ্যাৎ কোন কিছুর মালিক কে তা বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে Whose দ্বারা Wh- Question তৈরি করতে হয়।

Examples:

Kishoreganj is Mamun’s home district.(কার)

Ans:Wh- question: Whose home district is Kishoreganj?

Andy will visit their garden on Sunday. (কাদের)

Ans: Wh-Question: Whose garden will Andy visit on Sunday?



Rule: 4

--------

  কীভাবে, কত, কেমন ,কোন উপায়ে ইত্যাদি বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে How দ্বারা Wh-Question করতে হয়।

Examples: We walked together in a group.( কীভাবে)

Ans: Wh-Question: How did they walk together? 

( লক্ষ্য করোঃ‘walked’ verb টি past tense হওয়ায় ‘did’ বসেছে এবং walked এর present tense walk হয়েছে।)

Sima feels very warm. (কেমন )

Ans: Wh-question: How does Sima feel?

( লক্ষ্য করোঃ‘Feels’ verb টি Present Indefinite Tense হয়ে এর শেষে ‘s’ থাকায় ‘does’ বসেছে এবং feel হয়েছে।)


Rule: 5

----------

  গণনা করা যায় এরকম ‘কত’ বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে How many , সংখ্যায় গণনা করা যায়না এমন ‘কত’ ও কোন কিছুর দাম বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে How much দ্বারা Wh-Question করতে হয়।

Exqamples: There are five groups of foods in the Food Pyramid. ( Five -গণনা করা যায় এরকম ‘কত’)

Ans: Wh-Question: How many groups of foods are there in the Food Pyramid?

There is a little water in the pond. (a little-সংখ্যায় গণনা করা যায় না এমন পরিমাণ।)

Ans: Wh-Question: How much water is there in the pond?

Rice is 60 taka per kg.(দাম কত)

Ans: Wh- Question: How much is rice per kg?



Rule:6

--------

 সময় /কখন -বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে When দ্বারা Question করতে হয়।

Examples:

Andy will go to the Saint Martin’s Island next month.(কখন)

? Island Ans:Wh-Question: When will Andy go to the SaintMartin’s?



Rule:7

-------

 স্থান / জায়গার নাম বুঝায় এমন শব্দের নিচে দাগ দেয়া থাকলে Where দ্বারা Wh-question তৈরি করতে হয়.

Examples:

Saikat lives in an apartment in Bogra.(কোথায়)

Ans:Wh-Question: Where does Saikat live?



Rule:8

------

 কেন / কী কারণে / কী জন্য/ কিসের জন্য বুঝায় এমন শব্দের নিচে দাগ দেয়া থাকলে Why দ্বারা Wh-Question করতে হয়।

Examples:

Sima did not go to school for her illness.(কেনো)

Ans: Wh-Question: Why did Sima not go to school?

Or, Why didn’t Sima go to school?

I eat balanced diet because I want to be happy. (কেনো)

Ans: Wh-Question :Why do you eat balanced diet?



Rule:9

-------

 কোনটি/ কোনগুলো বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে Which দ্বারা Wh-Question করতে হয়।

Examples:

I like blue pen. (কোনটি)

Ans: Wh- Question: Which pen do you like?

(Like শব্দটি s/es ছাড়া Present Tense হওয়ায় ‘do’ আনা হয়েছে।)

Saikat’s favourite cartoons are Muto Patlo, Tom & Jerry and Ninja.( কোনগুলো)

Ans: Wh-Question: Which are Saikat’s favourite cartoons?

(*** এই নিয়মটির ক্ষেত্রে What দিয়ে ও Wh-Question তৈরি করা যায়।)



Rule:10

---------

a) কোন ব্যক্তি কী করেন/কী কাজ করেন /কোন লোকের পেশা -বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে What দিয়ে Wh-Question করতে হয়।

Example: Raju is a firefighter. (কী করেন)

Ans: Wh-Question: What is Raju?

b) কোন ধরনের/ কোন প্রকারের/ কী রকম -বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে What kind of/ What kinds of (বহু বচনের সময়) দিয়ে Wh-Question করতে হয়।

Examples: The hare was the fastest animal in the forest. (কোন ধরনের)

Ans: Wh-question: What kind of animal was the hare in the forest?

Vegetables, fruits and bread are healthy food items. (কী রকম)

Ans: Wh- Question: What kinds of food items are vegetables, fruits and bread?

c) কী/ কোন কিছুর তথ্য -বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে What দিয়ে Wh-Question করতে হয়।

Examples: Nasreen likes ice-cream with chocolate. (কী)

Ans: Wh-Question: What does Nasreen like? 

Post a Comment